Letter from Bangladesh : Ananta Bijoy
গত ২৬ জুলাই বাংলাদেশ যুক্তিবাদী কাউন্সিল এর জন্মদিনে কাউন্সিলের প্রতিষ্ঠাতা অনন্ত-র এই চিঠিটি পেলাম। খবর হিসাবে তুলে দিলাম।
আজ আমাদের বি.যু.কা.’র জন্মদিন। দেখতে দেখতে ছয়টা বছর পূর্ণ করে সাতে পা দিল। ভাবাই যায় না, সিলেটের মত ছোট্ট শহরে এতটা বছর পার করেছি আমরা। পিছনের দিকে তাকালে মনে হয় এই তো সেদিনের ঘটনা মাত্র। জাহিদ ভাইয়ের সাথে দেখা এক সন্ধ্যায়। তারপর জাহিদ ভাইয়ে বিদেশ চলে যাওয়া। এরপর আনোয়ার ভাইয়ের সাথে কথাবার্তা। আনোয়ার ভাইয়ের মাধ্যমেই সিহাব ভাই, শামীম ভাই, শাহরিয়ার ভাই, মাহমুদ ভাইয়ের সাথে পরিচয়। তারপর জাহাঙ্গীর, লিটন, মনির, কানন, আলীম। ২০০৫ সালের ২৭ জুলাই বিকেল বেলায় আমাদের সাংগঠনিক যাত্রা শুরু। এরপর কত দিন, কত সন্ধ্যা কেটে গেছে উপশহরের ছোট্ট অফিসে বসে আড্ডা, গল্প আর পুরি-পিয়াজি খাওয়ার ফাঁকে ফাঁকে। সময়ের বদলে ওখান থেকে শহীদ মিনার, চৌহাট্টার ফুটপাত, মানরু মার্কেটের বারান্দা, ভোলানন্দ নাইট স্কুল, স্টেডিয়ামের গ্যালারি, রিকাবী বাজারের অফিস, ইটালি রেস্টুরেন্ট, সৈকত রেস্টুরেন্ট কত জায়গাতেই আমরা একত্রিত হয়েছি বারে বারে। এই সময়ে সঙ্গী হিসেবে পেয়েছি অনেককেই, ধন্য হয়েছি তাঁদের সহচর্যে। অরুণ দা, নুরুল ভাই, রেজাভাই, মইনুল ভাই, চিন্ময় দা, লিটন দা, সৌরভ ভাই, জফির স্যার, সামসুল ভাই, ছাদি ভাই, অসীম, অরূপ, নাঈম, মৃণাল, বিধান দা, রাজকুমার দা, সঞ্জয়, অসীম, ছাদি ভাই কার নাম রেখে কার বলবো… সিদ্ধার্থ, বিষ্ণু, অভীক, গৌতম আর কত জন। পথ চলতে কত জনের সাথে দেখা, কত জনের সাথেই তর্ক, জমজমাট বিতর্ক। ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত হুঁশ থাকতো না। কত ঘটনা, কত স্মৃতি, কত হুমকি, কত টেনশন, কত ওয়াজ-নসিহত, কত ভ্রমণ, কত আড্ডা, কত বিতর্ক চোখের সামনে জ্বল জ্বল করে সবসময়। কাছে অথবা দূরে কত শুভানুধ্যায়ী, কত সদস্য সামনে অথবা পিছন থেকে নিরলস ভাবে সহযোগিতা, পরামর্শ দিয়ে গেছেন আমাদের। হাত বাড়িয়ে দিয়েছেন বারে বারে। এগুলি কখনো ভুলার নয়। ভুলা সম্ভব নয়। আমাদের মামুন ভাই, প্রবাসে থেকেও বি.যু.কা.’র জন্য যেভাবে নিরবিচ্ছিন্ন সহযোগিতা করে গেছেন তা অতুলনীয়। বি.যু.কা.’র প্রতি এত মানুষের ভালোবাসা, আগ্রহ আমাদের শুধুই করেছে ঋণী। তাঁদের কল্যাণেই বি.যু.কা’র কণ্ঠস্বর যুক্তি, বাংলাদেশে আজ একনামেই পরিচিত। বি.যু.কা. সদস্য, শুভানুধ্যায়ীর শ্রমে, ঘামে, মেধায় সিক্ত এর প্রতিটি পৃষ্ঠা। আজকে আমাদের প্রাণপ্রিয় বি.যু.কা.’র শুভ জন্মদিনে আমাদের সকল সদস্য, শুভানুধ্যায়ীর প্রতি জানাই আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা।
অনন্ত বিজয় দাশ
Related posts:
- Open letter to the Honorable Chief Minister of West Bengal
- Prabirda in Bangladesh (22-28 April, 2012)
- The Bengali psyche – a letter from a teacher
9 Responses to “Letter from Bangladesh : Ananta Bijoy”
Leave a Reply

Please link to this page



Anek Anek shubhechcha Bangladesh Juktibadi Council-er memberder k.
shubheccha roilo. ar etodur theke mone mone dilam ek guchho rokto golap…… amrao erokom adda, torko , bitorker modhyo die egie cholechi…. eta egonor i somoy….. durbar goti… aporajoyer… we shall overcome………..
(ami kokhono bangaldesh gele okhaner bondhuder sathe dekha pabo asha kori.)
অনন্ত ভাই আপনাকে ও বাংলাদেশি যুক্তিবাদী কাউন্সিল কে শুভেচ্ছা রইল। আপনারা আরও এগিয়ে যান। বাংলাদেশের মানুষকে কুসংস্কার মুক্ত করুন। যেমন করছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি — পশ্চিম বঙ্গে তথা ভারতে।
অনেক অনেক শুভেচ্ছা জানাই অনন্ত ভাই আপনাকে ও বাংলাদেশ যুক্তিবাদী কাউন্সিল তথা বাংলাদেশকে। আরো আরো এগিয়ে যাও তোমরা।সত্যের দিশারি হয়ে অন্ধের মনে যে আলো তোমরা জ্বেলেছ সেই আলোই দেখাবে নতুন পথের সন্ধান।আজ গুটি কয়েক মানুষ বুঝতে শিখেছে তোমাদের আলোর পথের পথিক হয়েছে।আশা রাখি কাল সারা বাংলাদেশ সেই আলোতে জ্বলজ্বল করবে।তোমাদের আন্দোলনের অমরত্ব কামনায় ব্রতী থাকব।আর বিপ্লব দা যা বললেন তা অসাধারন।but শুধু we shall overcome ই নয় we have to overcome we have to overcome we have to overcome… চোখের সামনে এত অন্ধ কুসনাস্কার কে দেখে আর চুপ থাকা যায়না।ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি ও বাংলাদেশ যুক্তিবাদী কাউন্সিল এর এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা নিসচয় আনবো দ্বিতীয় স্বাধীনতা (কুসংস্কার এর বিরুদ্ধে)।
anek anek suvechcha o avinandan roilo
anek anek suvechcha o avinandan roilo tomadar sabaika
This is way better than a brick & mortar establismnhet.
AW1laf lyrbqllperob
qlb8xz tqafdbcocoaa