পুরুলিয়ার রিপোর্টঃ ৩১ মে,২০১২
গার্লস স্কুলের সামনে S E R M U ( South Eastern Railway Mens’ Union)ভবনে সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত মনোঞ্জ একটি আলোচনায় জেলার বুদ্ধিজীবী, আদিবাসী ভাষার খ্যাতনামা সাহিত্যিক ও কুসংস্কারবিরোধী ও মানবাধিকার আন্দোলনের কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন। হিউম্যানিস্টস এসোসিয়েশানের জেলা সম্পাদক সত্যজিত চ্যাটার্জি সভার শুরুতেই এ রাজ্যে ধারাবাহিক ভাবে ডাইনি সন্দেহে অমানবিক হত্যাকান্ড বন্ধ করার দাবীতে প্রশাসনকে কঠোর আইন প্রণয়ন করতে বলেন ও আদিবাসী সমাজের মানুষজনকে সমাজের মূল স্তরে নিয়ে আসার জন্যে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ করেন।
আদিবাসী ছাত্র নেতা সুবল হাঁসদা মানবাজারে ডাইনি কান্ডে হিউম্যানিস্টস এসোসিয়েশানের ভূমিকার প্রশংসা করেন। সবাই যেন সচেতন থাকেন, ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে না ঘটে, তার জন্যে সভার শেষে সমিতির জেলা সহ সভাপতি বিশ্বনাথ চ্যাটার্জি মানবাজার ডাইনি কান্ডে সংবাদ মাধ্যমকে এগিয়ে আসার অনুরোধ জানান। যুক্তিবাদী সমিতির কর্মীদের অকুন্ঠ অভিনন্দন জানান।
হিউম্যানিস্টস এসোসিয়েশান প্রতি বৃহষ্পতিবার স্টাডি ক্লাশ চালায়। যে কোন নাগরিক উপস্থিত থাকতে পারেন ও লিখিত মতামত পাঠাতে পারেন এই ঠিকানায়
— হিউম্যানিস্টস এসোসিয়েশান, পুরুলিয়া জেলা কমিটি
পি সি /৪ রেলওয়ে মার্কেট , আদ্রা, পুরুলিয়া। ৭২৩১২১ (ফোন ৯৯৩২৪৮১১৮২)
[Humanists’ Association, Purulia District Committee
PC/4 Railway Market, Adra, Purulia. PIN 723121
Mobile: 9932481182 ]
Related posts:
- বিশেষ খবরঃ ডাইনি-হত্যা রুখল পুরুলিয়া
- শেষ হল যুক্তিবাদী সমিতি এবং হিউম্যানিস্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলন
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর জন্মদিন উপলক্ষ্যে পুরুলিয়ার আদ্রায় আলোচন, ওয়ার্কশপ ।
7 Responses to “পুরুলিয়ার রিপোর্টঃ ৩১ মে,২০১২”
Leave a Reply

Please link to this page



THESE GUYS ARE DOING ACTUAL GOOD WORKS FOR OUR COUNTRY ————-HATS OFF TO THEM
Darun…
Darun kaj korche Purulia Branch. Brancher Sobai ke amar osonkho Avinandan.
egiye cholo
good effort…..
Khub Valo
ekti besorkari channel e “FEAR Files” naame ekti program chalu hote cholechhe.. Seta naki protyokkhodorshi der boyane paranormal activities. Ei bepar ta niye motamot din plz.. jodi manush ke ondhokare thelar eti arekti ghrinyo shorojontro hoye thake tahole er biruddhe kichhu udyog nin.. sochetonota anun.. Subhechcha roilo..