জাগ্রত নাগরিক সমাজ ও আন্না হাজারে
–অধ্যাপক অরুণাভ বন্দ্যোপাধ্যায় সোভিয়েত ইউনিয়ন তথা পূর্ব ইউরোপের সমাজতন্ত্রবাদের পতনের পর রাজনীতি ও সমাজতত্বের আলোচনায় নাগরিক সমাজের ধারণাটি বিশেষ অর্থবহ হয়ে উঠেছে। প্রখ্যাত ইতালিয় মার্ক্সবাদী তাত্বিক আন্তেনিও গ্রামশির ভবিষ্যৎবাণী নির্ভুল বলে প্রমানিত হয়েছে এবং এটা অনুভূত হয়েছে যে কোনো রাষ্ট্রব্যবস্থাই শুধুমাত্র স্থূলশক্তি বা পশুশক্তি প্রয়োগ করে তার শাসন কে দীর্ঘস্থায়ী করতে পারেনা। দমনমূলক যন্ত্রের পাশাপাশি [...]




